
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর দুজন হলেন, সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত। আজ তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।অপরদিকে আসামিপক্ষে আইনজীবী সোহাগ হোসেন তাদের জামিন আবেদন করেন।এর আগে গত ২৪ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম এ তিন জনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার আগে ২২ ডিসেম্বর ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। এসময় নুরসহ আহত হয়েছেন প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী।