News71.com
 Bangladesh
 29 Dec 19, 12:26 PM
 125           
 0
 29 Dec 19, 12:26 PM

প্রতারনার মামলায় বাংলাদেশ ব্যাংকের এক ডিজিএম আটক॥

প্রতারনার মামলায় বাংলাদেশ ব্যাংকের এক ডিজিএম আটক॥

নিউজ ডেস্কঃ গ্রেফতার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলাম।শুক্রবার বিকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। প্রতারণার মামলায় সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধান।তিনি বলেন, ডিজিএম সাইদুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ মামলায় গত চার মাস ধরে পলাতক ছিলেন তিনি। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।সূত্র জানায়, চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদী হয়ে সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমিসংক্রান্ত প্রতারণা মামলা করেন। মামলায় সাইদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।
বাংলাদেশ ব্যাংকের এই উপমহাব্যবস্থাপক বরিশাল নগরের কলেজ রোড এলাকার বাসিন্দা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন