News71.com
 Bangladesh
 29 Dec 19, 12:18 PM
 235           
 0
 29 Dec 19, 12:18 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাদ পড়লেন হানিফপূত্র সাঈদ খোকন॥

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাদ পড়লেন হানিফপূত্র সাঈদ খোকন॥

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন। দলটির এবারের প্রার্থী সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এদিকে, উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বহাল রাখা হয়েছে।রবিবার (২৯ ডিসেম্বর) ধানমন্ডি দলীয় কার্যালয় থেকে বেলা বারোটায় মেয়র ও কাউন্সিরর পদের প্রার্থীদের নাম ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুলি কাদের।এর আগে মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগ থেকে মোট ১২ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আট জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন