News71.com
 Bangladesh
 29 Dec 19, 12:16 PM
 110           
 0
 29 Dec 19, 12:16 PM

ঝুকিমুক্ত হওয়া সত্বেও আবাসন খাতে ঋণ দেয়ার আগ্রহ নেই আর্থিক সংস্থার॥

ঝুকিমুক্ত হওয়া সত্বেও আবাসন খাতে ঋণ দেয়ার আগ্রহ নেই আর্থিক সংস্থার॥

নিউজ ডেস্কঃ শূন্য ঝুঁকির বিনিয়োগ নিশ্চয়তা সত্ত্বেও আবাসন খাতে ঋণ দেয়ার আগ্রহ নেই আর্থিক সংস্থাগুলোর। এমনকি সব শ্রেণির ক্রেতার জন্য সার্বজনীন কোন নীতিমালাও নেই সরকারেরও। ফলে, চাঙ্গা হচ্ছে না আবাসন ব্যবসা। রাজধানীতে চারদিনের শীতকালীন মেলা শেষে এমন মত দিলেন ব্যবসায়ীরা। যদিও ক্রেতারা মনে করছেন, কথা আর কাজে মিল রাখাটাই, এখনও আবাসন ব্যবসার বড় চ্যালেঞ্জ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ফ্ল্যাট নির্মাণ বা ক্রয়ের সামর্থ কিংবা আগ্রহ কোনটাই নেই বেশিরভাগ ক্রেতার। এক্ষেত্রে বাড়তি আর্থিক চাপ এড়াতে অনেকেই ব্যাংক ঋণের দিকেই ঝোঁকেন। কিন্তু সামঞ্জস্যহীন সুদের হার, ঋণ পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের নথির বাধ্যবাধকতার কারণে সে সুবিধা নিতে পারেন না সব ক্রেতা। রাজধানীতে চারদিনের আবাসন মেলায় এমনই মত দিলেন ব্যবসায়ীরা। রিহ্যাব বলছে, সুযোগের সমবন্টনে আবাসন খাত চাঙ্গা করতে দরকার সরকারি নীতি সহায়তা। যদিও, মেলায় আসা ক্রেতারা মনে করছেন, প্লট কিংবা ফ্ল্যাট ক্রয়ে এখনও রয়েছে আস্থার অভাব। বড় প্রতিষ্ঠানগুলোর আকাশচুম্বী দামের সঙ্গে তাল মেলাতে না পেরে অনেকেই ছোটেন ছোট প্রতিষ্ঠানের দিকে। যাদের অধিকাংশই পারেন না প্রতিশ্রুতি রক্ষা করতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন