News71.com
 Bangladesh
 29 Dec 19, 12:16 PM
 321           
 0
 29 Dec 19, 12:16 PM

ঢাকা দুই সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত॥

ঢাকা দুই সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত॥

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসই নৌকার কান্ডারী হয়েছেন। গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়। আজ কিছুক্ষন আগেই দলটির সাধারন সম্পাদক এই চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করেছেন। গতকাল রাতে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছিলেন, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের ব্যাপারে বিচার-বিশ্লেষণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছেও কিছু তথ্য আছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। আজ মেয়র এবং দল সমর্থিত করে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বিএনপির নীতিনির্ধারণী ফোরামে। দলের মেয়র প্রার্থীরাও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। এদিকে উত্তর সিটিতে দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণে অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন