News71.com
 Bangladesh
 29 Dec 19, 11:55 AM
 92           
 0
 29 Dec 19, 11:55 AM

ভোট কারচুপির অভিযোগে করা মামলার এখনই শুনানি চায় না বিএনপি॥

ভোট কারচুপির অভিযোগে করা মামলার এখনই শুনানি চায় না বিএনপি॥

নিউজ ডেস্কঃ গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনের পরপরই কারচুপির অভিযোগ করে বিএনপি ৭৪টি মামলা করলেও এখন আর সেগুলোর শুনানি চায় না তারা। দলের নেতাদের মতে, শুনানি করাতে গেলেই বিপদ, হাইকোর্ট সে নির্বাচনকে বৈধতা দিয়ে দেবে, তাই আইনি পদক্ষেপ থেকে সরে এসেছেন তারা। ওদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা বুঝতে পেরেই বিএনপি মামলার ব্যাপারে চুপ হয়ে সংসদে এসে যোগ দিয়েছে। গণতন্ত্র রক্ষার কথা বলে একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি ও ঐক্যফ্রন্ট। সে নির্বাচনে ভরাডুবির পর ভোট ডাকাতির অভিযোগ তোলে দলটি। হাইকোর্টে ৭৪টি মামলা করে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা। বাতিল চাওয়া হয় ভোটের ফলাফল। এ মামলাগুলো পরিচালনায় আইনজীবীদের প্যানেলও গঠন করেন তারা। শুনানির জন্য বেঞ্চও গঠন করে হাইকোর্ট। তবে মজার বিষয় হল নির্বাচনের এক বছরেও এসব মামলার শুনানির কোন উদ্যোগ নেয়নি দলটি।কারন তারা ভবিষ্যতের জন্য রাখতে চাইছেন।পরিস্থিতি পাল্টালে তারা এই মামলার শুনানী করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন