News71.com
 Bangladesh
 28 Dec 19, 01:05 PM
 114           
 0
 28 Dec 19, 01:05 PM

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত॥

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী নিহত॥

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রনি (২৫)। এ সময় তার আরও দুই বন্ধু আহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনির বাড়ি যাত্রাবাড়ী আদর্শ স্কুলরোড এলাকায়। আহতরা হলেন- শোভন (২৩) ও শামীম (২৪)। তাদের বাড়িও একই এলাকায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেল করে হানিফ ফ্লাইওভারের শনির আখড়া কাজলা টুল বক্সের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তারা আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাতপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে রনির মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন