News71.com
 Bangladesh
 27 Dec 19, 09:09 PM
 184           
 0
 27 Dec 19, 09:09 PM

নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত॥

নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত॥

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোখলেছুর রহমান সুবিল্লা (৩৯) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামের বদ্ধ বাড়ির কাঁচা রাস্তার উপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মৃত মোখলেছুর রহমান সুবিল্লা বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, পুলিশ রাত্রিকালীন পাহারার সময় একটি ডাকাত দল পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সুবিল্লা গুলিবিদ্ধ হয়ে মারা যান। মৃত ডাকাতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন