News71.com
 Bangladesh
 27 Dec 19, 09:06 PM
 223           
 0
 27 Dec 19, 09:06 PM

অ্যাপসের মাধ্যমে ক্রয় করলে বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়॥

অ্যাপসের মাধ্যমে ক্রয় করলে বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়॥

নিউজ ডেস্কঃ অ্যাপসের মাধ্যমে টিকিট কিনলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সারা বছরই ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক। তিনি বলেছেন, ২০২০ সালজুড়ে আমাদের অ্যাপসের মাধ্যমে প্লেন টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এতে যাত্রী ও উভয়-ই লাভবান হবেন। অ্যাপসের মাধ্যমে রিফান্ড, পরিবর্তন, সিট পছন্দসহ সবকিছুই যাত্রীর চাহিদা অনুযায়ী করা যাবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে টার্মিনাল-৩ নির্মাণ কাজের উদ্বোধন প্রস্তুতি পূর্ব সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন। মহিবুল হক বলেন, শনিবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের মোবাইল অ্যাপস উদ্বোধন করবেন। একই সঙ্গে বিমানের নতুন সংযোজন ড্রিমলাইনার উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করবেন তিনি। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব অালী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ উল অাহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন