News71.com
 Bangladesh
 27 Dec 19, 01:05 PM
 179           
 0
 27 Dec 19, 01:05 PM

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না॥ওবায়দুল কাদের  

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না॥ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে কোনো বিতর্কিত প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে। সরকার এবং সরকারি দল সিটি নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না বলে তিনি আশ্বস্ত করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রূপগঞ্জের কাঞ্চন সেতুর পশ্চিমপাশে পূর্বাচল এলাকায় ভোগরা-জয়দেবপুর-মদনপুর (ঢাকা-বাইপাস) সড়কে পিপিপির আওতায় নির্মাণাধীন ছয় লেন বিশিষ্ট এক্সপ্রেস ওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২২ সালের মধ্যে ঢাকা-বাইপাস সড়কের ৬ লেন বিশিষ্ট এক্সপ্রেস ওয়ে সড়ক নির্মাণকাজ শেষ হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, শুধু চালকের কারণে নয়, বেপরোয়া পথচারীর কারণে সড়ক দুর্ঘটনার হার বাড়ছে। এছাড়া আমাদের দলের নেতাদের প্রশ্রয়ে রাস্তায় অবৈধ যানবাহন চলাচল করতে পারে। অপরদিকে আমাদের দলের তরুণরা ট্রাফিক আইন অমান্য করে হেলমেট ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালায়। মহাসড়কগুলোতে রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় নছিমন-করিমন-ভটভটি, থ্রি হুইলার চলাচল করছে। তারা ভোটের জন্য এই পরিবহনগুলো সড়কে চলাচলে উত্সাহিত করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন