News71.com
 Bangladesh
 27 Dec 19, 01:02 PM
 138           
 0
 27 Dec 19, 01:02 PM

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পিঠা উৎসব হবে ঢাকার কেরানীগঞ্জে॥

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পিঠা উৎসব হবে ঢাকার কেরানীগঞ্জে॥

নিউজ ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে 'ঢাকাইয়া কেরানীগঞ্জ' নামে একটি অরাজনৈতিক সংগঠন। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে আগানগরে ব্রিজের নিচে সাংবাদিকদের সাথে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির সদস্যরা।'ঢাকাইয়া কেরানীগঞ্জ' সমিতির সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদুল হক সাইদ সাংবাদিকদের জানান, ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি একটি ব্যতিক্রম ধর্মী অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আমরা কেরানীগঞ্জের সংস্কৃতমনা ও বিনোদন প্রেমীদের এক ছাদের নিচে আনতে চাই। আমাদের সংগঠনের উদ্দ্যোগে আমরা সর্ব প্রথম দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো পিঠা উৎসব করতে যাচ্ছি। এতো বড় পিঠা উৎসব এর আগে কোথাও হয়নি।সংগঠনটির আরেক নেতা মাহমুদ আলম বলেন, শুক্রবার শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতি। বিভিন্ন রকমের প্রায় ৬০ হাজারের পিঠা থাকবে এ উৎসবে। বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ উৎসবের উদ্ধোধন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন