
নিউজ ডেস্কঃ হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের আমদানি-রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে দু’দেশের আমদানি-রফতানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মধ্যে বৈঠক হয়েছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনাজপুরের হিল সীমান্তের শূন্যরেখায় ঘণ্টাব্যাপী ও বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ৬ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে উভয় দেশের ব্যবসা বাণিজ্যের নানা সমস্যা ও সমস্যা নিয়ে কথা হয়। পণ্য পরিবহনের সুবিধার্থে আলাদা একটি এক্সিট রুট নির্মাণ করার বিষয়ে আলোচনা করেন তারা।