News71.com
 Bangladesh
 27 Dec 19, 12:59 PM
 126           
 0
 27 Dec 19, 12:59 PM

গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামল দুদক॥

গণপূর্ত অধিদপ্তরের দুই প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামল দুদক॥

নিউজ ডেস্কঃ অবৈধভাবে সম্পদ অর্জনসহ দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের দুই অতিরিক্ত প্রধান প্রকৌশলী ডক্টর মইনুল ইসলাম ও মোসলেহ উদ্দীনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযোগ অনুসন্ধান করছে। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সাথে দরপত্র বাণিজ্যে তারা জড়িত ছিলেন। মইনুলের বিরুদ্ধে অভিযোগ, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ ভবন নির্মাণে তিনি ২৬৫ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প ৭ দশমিক ১৩ শতাংশ বেশিতে ঠিকাদারকে পাইয়ে দেন। এর বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ হারে কমিশন নেন। এছাড়া, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহের বিরুদ্ধে অভিযোগ, চলতি বছরে বিপুল ঘুষের মাধ্যমে তিনি চট্টগ্রাম থেকে ঢাকা গণপূর্ত জোনে বদলি হয়েছেন। তার নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন