News71.com
 Bangladesh
 27 Dec 19, 12:58 PM
 98           
 0
 27 Dec 19, 12:58 PM

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির আরও ৩২ জনের নাম ঘোষণা।।

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির আরও ৩২ জনের নাম ঘোষণা।।

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির আরও ৩২ জনের নাম নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে, ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনের মধ্যে ২ জনের নাম ঘোষণা করা হয়। শিল্প ও বাণিজ্য, ধর্ম ও কোষাধ্যক্ষ পদে কারও নাম ঘোষণা দেয়া হয়নি। এছাড়াও ফাঁকা রয়েছে তিনটি সদস্য পদ। সাংগঠনিক সম্পাদকের পদে ঘোষণা করা হয় শফিউল আলম চৌধুরী নাদেল ও অ্যাডভোকেট আফজাল হোসেনের নাম। অর্থ ও পরিকল্পনা সম্পাদক- ওয়াসিকা আয়শা খান, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ও উপ দপ্তর সম্পাদক সায়েম খান। এর আগে ২০ ও ২১ ডিসেম্বর দলটির জাতীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন