
নিউজ ডেস্কঃ মন্দকে পেছনে ফেলে ভালোকে নিয়ে আলোচনা করলেই শুদ্ধাচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ডা. সাজ্জাদ হোসেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দারবান ইউজিসি আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত ল্যাব প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলার ভেনাস রিসোর্টে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তিনি। সাজ্জাদ হোসেন বলেন, মন্দ বিষয়গুলো বাদ দিয়ে আমরা ভালো বিষয়গুলো নিয়ে আলোচনা করলেই শুদ্ধাচার প্রতিষ্ঠিত হবে। তাতেই আমাদের শিক্ষিত সমাজ আরও সুন্দর হবে। তিনি বলেন, আসলে পৃথিবীকে বোঝা এখন অনেক কষ্টকর। পৃথিবীকে বোঝার শক্তি এখন কোনো বিজ্ঞানীর আছে বলে আমার মনে হয় না।