News71.com
 Bangladesh
 27 Dec 19, 12:56 PM
 106           
 0
 27 Dec 19, 12:56 PM

রাজধানীবাসির দুর্ভোগ দেখেই দক্ষিনের মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নিলেন এমপি তাপস॥  

রাজধানীবাসির দুর্ভোগ দেখেই দক্ষিনের মেয়র পদে লড়ার সিদ্ধান্ত নিলেন এমপি তাপস॥   

নিউজ ডেস্কঃ নগর কর্তৃপক্ষের অদক্ষতা আর নগরবাসীর সীমাহীন দুর্ভোগ দেখেই মেয়র পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীর পিতার ভাগ্নে শহীদ শেখ মনি’র পুত্র সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। আর বর্তমান মেয়র সাঈদ খোকন মনে করেন ডেঙ্গুই হয়তো কাল হয়েছে তার জন্য। তাই তিনি নিজেকে প্রমান করার আরও একটা সুযোগ চান। আর তাপসের অঙ্গীকার আধুনিক ঢাকা গড়ার। বেশ কয়েকজন দক্ষিণে আওয়ামী লীগের মনোনয়ন নিলেও এ দৌড়ে বর্তমান মেয়রের বড় প্রতিদ্বন্দ্বী শেখ ফজলে নূর তাপস এটা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য চলতি ২০১৯ হঠাৎই ডেঙ্গুর ছোবল। কেবল রাজধানীতেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অর্ধলক্ষাধিক। এমন বাস্তবতাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কিংবা ডেঙ্গু নিয়ে আতঙ্কের কিছু নেই এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন মেয়র সাঈদ খোকন। বছর শেষে সেই ডেঙ্গুই কি কাল হচ্ছে প্রশ্ন ছিল তার কাছে। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আমি চেয়েছি জনগণের মনোবলকে অটুট রাখার জন্য। আমি সব সময় পজিটিভ কথা বলার চেষ্টা করেছি। মানুষের কাছে কিছুটা প্রশ্নবিদ্ধ হলেও আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার। তবে সাংসদ তাপস বলছেন, ঢাকা দক্ষিন সিটিতে পরিবর্তনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঢাকাকে স্বমহিমায় প্রস্ফুটিত করার সুযোগ রয়েছে। সাঈদ খোকন বলেন, যত ধরনের কথাই হোক না কেন আমি শতভাগ আশাবাদী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন