News71.com
 Bangladesh
 27 Dec 19, 12:56 PM
 89           
 0
 27 Dec 19, 12:56 PM

গাইবান্ধার এমপি ডা. ইউনুস আলী আর নেই॥

গাইবান্ধার এমপি ডা. ইউনুস আলী আর নেই॥

নিউজ ডেস্কঃ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. ইউনুস আলী সরকার আর নেই। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে পরিজিত করেন তিনি। ডা. মো. ইউনুস আলী সরকার ১৯৫৩ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাটগ্রাম এলাকায়। ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ইউনুস আলী সরকার এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন