News71.com
 Bangladesh
 25 Dec 19, 09:59 PM
 125           
 0
 25 Dec 19, 09:59 PM

আ. লীগের অধীনে সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় ।। ফখরুল

আ. লীগের অধীনে সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় ।।  ফখরুল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের অধীনে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতেই ভোটে অংশ নিচ্ছে তার দল। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন ফখরুল। নতুন বছরে রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে বলেও জানান তিনি। সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে আপত্তি তুলে মির্জা ফখরুল বলেন, এর মাধ্যমে কারচুপিকে বৈধতা দেয়া হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আমরা পরিষ্কার করে বলেছি– এই বর্তমান নির্বাচন কমিশন, সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না এবং জনগণের যে রায় সেটি প্রতিফলিত হয় না। তার পরও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন