News71.com
 Bangladesh
 25 Dec 19, 12:24 PM
 165           
 0
 25 Dec 19, 12:24 PM

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু।।

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু।।

নিউজ ডেস্কঃ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম। এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক ও প্রায় অর্ধশত প্রাইভেটকার আটকা পড়ে।বিআইডব্লিউটিসি জানায়, রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হন ফেরির চালকরা। এই নৌরুটে সরু চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নদীর মাঝে প্রায় ৭/৮টি ড্রেজার মাটি খননের কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন