News71.com
 Bangladesh
 25 Dec 19, 12:24 PM
 138           
 0
 25 Dec 19, 12:24 PM

এইচএসসি ফরম পূরণের ফি জমার সময় বাড়ল।।

এইচএসসি ফরম পূরণের ফি জমার সময় বাড়ল।।

নিউজ ডেস্কঃ জরিমানা বা বিলম্ব ফি ছাড়া ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি জমা দেয়ার সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামীকাল ২৬ ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের ফি জমা দেয়া যাবে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় ‘সোনালী সেবার’ মাধ্যমে ১০০ (একশত) টাকা বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীদের ফি জমা দেয়ার সময় ২৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন