News71.com
 Bangladesh
 25 Dec 19, 12:22 PM
 142           
 0
 25 Dec 19, 12:22 PM

ঝালকাঠির পাসপোর্ট অফিস থেকে ২ লাখ টাকা জব্দ।।

ঝালকাঠির পাসপোর্ট অফিস থেকে ২ লাখ টাকা জব্দ।।

নিউজ ডেস্কঃ ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের এক কক্ষ থেকে এ টাকা জব্দ করে দুদক। তবে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের দাবি, জব্দকৃত এ টাকা এক কর্মচারীর ব্যক্তিগত। এ টাকার সঙ্গে অফিসের সম্পর্ক নেই। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস ও দুদক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিসের ১ নম্বর কক্ষে তল্লাশি করে একটি ব্যাগের মধ্য থেকে এ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকা ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগমের জিম্মায় রেখে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল। এদিকে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগমের দাবি, দুদকের জব্দ করা টাকা তার অফিসের আউট সোর্সিং প্রকল্পে নিয়োগকৃত এক এমএলএসএসের ব্যক্তিগত টাকা। তার কক্ষ থেকেই এ টাকা উদ্ধার হয়েছে। তবে অভিযানের সময় থেকেই মো. রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তি অফিসে অনুপস্থিত রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন