News71.com
 Bangladesh
 25 Dec 19, 10:01 AM
 115           
 0
 25 Dec 19, 10:01 AM

নলকূপের পানি পানে একই পরিবারের ৯ জন হাসপাতালে।।

নলকূপের পানি পানে একই পরিবারের ৯ জন হাসপাতালে।।

নিউজ ডেস্কঃ রংপুরে নলকূপের পানি পানের পর বিষক্রিয়ায় দুই পরিবারের ৯ জন অসুস্ হয়ে পড়েছেন। তাদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে টিউবওয়েলের পানি পানের পর অসুস্থ হয়ে পড়েন চত্তাপাড়া এলাকার মজিবর রহমান মাস্টার। এর কিছুক্ষণ পরই তার ভাই মমিনুরের পরিবারের আরও আট সদস্য অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৯ জনকেই রংপুর মেডিকেল স্থানান্তর করা হয়। বিষক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন