
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর থেকে ঘাট এলাকার দু’পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যা থেকে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। পরে রাত ১০টার পর থেকে সীমিত আকারে ফেরি চলাচল করে। একপর্যায়ে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখা না যাওয়ায় রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।