
নিউজ ডেস্কঃ বেসিক ব্যাংকের বেতন কাঠামো পরিবর্তন করে সরকারি পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে চার ঘণ্টা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককের দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় প্রধান কার্যালয় ছাড়াও ঢাকার অন্যান্য শাখার কর্মকর্তারাও অংশ নেন।সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ব্যবস্থাপনা পরিচালক আগামী রোববার ২৯ ডিসেম্বর ব্যাংকের বোর্ড সভায় বিষয়টি সুরাহার আশ্বাস দেয়ার পর অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। এর আগে বিকেল ৩টা থেকেই রাজধানীর মতিঝিল সেনাকল্যাণ ভবনে বেসিক ব্যাংকের সদর দপ্তরে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন কর্মীরা। কর্মকর্তা-কর্মচারীরা জানান, সরকারি পে-স্কেলে বেতন কাঠামো হলে বেতন কমে যাবে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা।