
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূরসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও রংপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। বরিশালে ভারতে নাগরিক আইনের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং ডাকসু ভিপি নুরুল হক নূরসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএম কলেজের ক্যাম্পাসে গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদ। এ সময় নুরসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।