
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় ৩৪টি কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সোমবার (২৪ ডিসেম্বর) সকালে তালা উপজেলার দলুয়া বাজার থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, দলুয়া বাজারে কচ্ছপ বিক্রি করার সময় প্রশান্ত সরকার ও উত্তম হালদার নামের দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় দুই বস্তায় ৩৪ পিস কচ্ছপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় পাঠানো হয়েছে।