News71.com
 Bangladesh
 23 Dec 19, 11:27 PM
 138           
 0
 23 Dec 19, 11:27 PM

মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ৪ ।।

মহেশপুর সীমান্ত থেকে নারীসহ আটক ৪ ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার  (২২ ডিসেম্বর) সকালে ওই উপজেলার ভৈরবা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন।  ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্তি পরিচালক (উপ-অধিনায়ক) কামরুল হাসান জানান, অনুপ্রবেশের দায়ে আটক চার জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।   এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে গত নভেম্বর মাস থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪২৯ জনকে আটক করলো বিজিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন