News71.com
 Bangladesh
 23 Dec 19, 11:27 PM
 69           
 0
 23 Dec 19, 11:27 PM

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ।।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ।।

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর হানিফ তেল পাম্পের সামনে মিনিবাসের চাপায় আসাদুজ্জামান বাবলু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার  (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লী বিদ্যুতের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান বাবলু সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন এবং বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আসাদুজ্জামান বাবলু গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে ওই পাম্প থেকে মোটরসাইকেলের তেল নিয়ে রাস্তা উঠার সময় পেছন থেকে একটি মিনিবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন