News71.com
 Bangladesh
 22 Dec 19, 01:52 PM
 223           
 0
 22 Dec 19, 01:52 PM

নেভাল একাডেমিতে প্রধানমন্ত্রী ।।

নেভাল একাডেমিতে প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান। এ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৭/এ ব্যাচের ৬১ জন মিডশীপম্যান ও ২০১৯/বি ব্যাচের ১১ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট ৭২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করবেন। এদের মধ্যে ৭ জন মহিলা ও ২ জন মালদ্বীপের কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা ও বিমানবাহিনীর আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ সামশুল হক চৌধুরী, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন, এমপি এম এ লতিফ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, নৌ সদর দপ্তরের পিএসও, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নৌ কমান্ডোসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, দেশি-বিদেশি কূটনীতিক ও শিক্ষা সমাপনী ব্যাচের কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন