News71.com
 Bangladesh
 21 Dec 19, 06:41 PM
 96           
 0
 21 Dec 19, 06:41 PM

রপ্তানি পণ্যের তালিকায় যোগ হচ্ছে পোল্ট্রির মাংস।।

রপ্তানি পণ্যের তালিকায় যোগ হচ্ছে পোল্ট্রির মাংস।।

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের মধ্যে রপ্তানি পণ্যের তালিকায় যোগ হবে পোল্ট্রির মাংস। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে এক মতবিনিয়ময় এ তথ্য জানান, পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা। তারা বলেন, বর্তমানে মোট মাংসের চাহিদার অর্ধেকেরও বেশি যোগান দিচ্ছে পোল্ট্রিখাত। তবে শুধু অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভরশীল হওয়ায় মুরগির ভালো দাম পাচ্ছেন না খামারিরা। এ অবস্থায় রপ্তানি বাজার ধরতে পোল্ট্রি মুরগির জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নেতিবাচক প্রচারণার জন্য যাতে এ খাত ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান খাতসংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন