News71.com
 Bangladesh
 21 Dec 19, 06:40 PM
 115           
 0
 21 Dec 19, 06:40 PM

সন্ধ্যায় বাবার কেনা মোটরসাইকেলে সকালে গেল স্কুলছাত্রের প্রাণ।।

সন্ধ্যায় বাবার কেনা মোটরসাইকেলে সকালে গেল স্কুলছাত্রের প্রাণ।।

নিউজ ডেস্কঃ অসাবধানতাবশত গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সজুব হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সবুজ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের ছাবেদ আলীর ছেলে এবং মুলতানি পারভিন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার নবম শ্রেণির শিক্ষার্থী।   স্থানীয়রা জানান, ছেলের বায়না পূরণ করতে শুক্রবার সন্ধ্যার দিকে শহর থেকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন বাবা। শনিবার সকালের দিকে বাবার কিনে দেওয়া নতুন মোটরসাইকেলটি চালিয়ে বাড়ি থেকে বের হয় সবুজ হোসেন। বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতেই মথুরাপুর-ধানঘরা সড়কের পিরহাটি তালতলা এলাকায় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সবুজ হোসেন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় সময় তার মৃত্যু হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন