News71.com
 Bangladesh
 21 Dec 19, 12:11 PM
 127           
 0
 21 Dec 19, 12:11 PM

ভৈরবে মাদকদ্রব্যসহ ট্রাকচালক ও সহযোগী আটক।।

ভৈরবে মাদকদ্রব্যসহ ট্রাকচালক ও সহযোগী আটক।।

 নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্যসহ ট্রাকচালক ও সহযোগীকে আটক করেছে র‌্যাব-১৪। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ন্যাটালমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থেকে ট্রাকে করে মাদকের একটি বড় চালান ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ ও ভৈরবে ন্যাটালমোড়ে চেকপোস্ট বসানো হয়। পরে ন্যাটালমোড় এলাকায় ট্রাকটিকে জব্দ করা হয়। এ সময় ৪৭৮ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক রনি মিয়া ও হেলপার মিজান সর্দারকে আটক করা হয়। পরে তাদের ভৈরব থানায় সোপর্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন