News71.com
 Bangladesh
 21 Dec 19, 11:02 AM
 98           
 0
 21 Dec 19, 11:02 AM

ঘন কুয়াশার কারণে শাহজালাল-শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ।।

ঘন কুয়াশার কারণে  শাহজালাল-শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ।।

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। শাহজালাল বিমানবন্দরের উপ পরিচালক ও এয়ার স্টেশন ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান জানিয়েছেন, ভিজিবিলিটি ৫০ থেকে ১০০ মিটারে নেমে আসায় শনিবার ভোর সাড়ে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরে কোনো বিমান অবতরণ করতে পারেনি। যে কারণে বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার অপর একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর রুটে বিমান, নভোএয়ার ও ইউএসবাংলার সাতটি ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি বলেও জানান তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন