News71.com
 Bangladesh
 21 Dec 19, 07:38 AM
 127           
 0
 21 Dec 19, 07:38 AM

অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তাসহ আটক ২ ।।

অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তাসহ আটক ২ ।।

নিউজ ডেস্কঃ অর্থ আত্মসাতের অভিযোগে দিনাজপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং এক অফিস সহকারীকে গ্রেফতার করেছে দুদক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। দুদক জানায়, চলতি অর্থবছরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে বিভিন্ন খাতের বিপরীতে বরাদ্দ করা ৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিভিন্ন খাতের অর্থ আত্মসাতের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় গতকাল সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে অভিযান চালিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. খাইরুল ইসলাম এবং অফিস সহকারী সমর কুমারকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন