News71.com
 Bangladesh
 21 Dec 19, 07:38 AM
 130           
 0
 21 Dec 19, 07:38 AM

নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল প্রতিবেশীর বাথরুমে ।।

নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল প্রতিবেশীর বাথরুমে ।।

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর প্রতিবেশীর বাথরুম থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে হত্যার অভিযোগে ওই বাড়ির এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহত সুমনা (৯) শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার জুয়েল হোসেনের মেয়ে। সে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। আটক কিশোর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৫ ডিসেম্বর সুমনা নামের ওই স্কুলছাত্রী প্রতিবেশী ইয়াসিন আলীর বাসার পাশে খেলতে যায়। এরপর আর বাসায় ফিরে না এলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। পরে তার বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর সাংবাদিকদের জানান, নিখোঁজ সুমনাকে খুঁজে পেতে আমরা তৎপর ছিলাম। ওই প্রতিবেশীর বাড়িটিকে নজরদারিতে রাখা হয়। ওই বাড়িতে নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরের গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে ১৫ ডিসেম্বর বিকেলে সুমনাকে হত্যা করে। পরে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে বাড়ির বাথরুমের ভেতরে মাটি খুঁড়ে পুঁতে রাখে। এরপর বাথরুমের মাটি খুঁড়ে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় কী কারণে সুমনাকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি আশিকুর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন