News71.com
 Bangladesh
 21 Dec 19, 07:33 AM
 91           
 0
 21 Dec 19, 07:33 AM

উঠবে না সূর্য।। চলবে শৈত্যপ্রবাহ

উঠবে না সূর্য।।  চলবে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্কঃ  দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য প্রবাহ আরো কদিন অব্যাহত থাকবে বলে আজ আবহাওয়া অফিস জানায়। আগামী ২৪ ঘন্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায় বৃহস্পতিবার (২০ ডিসেম্বর)। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মওসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ ভারতের পশ্চিম বঙ্গসহ বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন