News71.com
 Bangladesh
 19 Dec 19, 07:27 PM
 196           
 0
 19 Dec 19, 07:27 PM

বিদেশগামীদের ধোঁকায় ফেললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

বিদেশগামীদের ধোঁকায় ফেললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

নিউজ ডেস্কঃ রিক্রুটিং এজেন্সির কেউ বিদেশগামীদের ধোঁকায় ফেললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন: ‘বিমানবন্দরে ফেরত আসা অভিবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়া হয়েছে, দেশে রিক্রুটিং এজেন্সির যারা বিদেশগামীদের হয়রানি করবে সেসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদেশেও অনুরোধ করবো এ ধরনের এজেন্সির জন্য ব্যবস্থা নিতে।’‘‘অনেকে সবকিছু ছেড়ে বিদেশে চলে যায়। ধোঁকায় পড়ে যায়। অনুরোধ করবো এ ধরনের ধোঁকায় যেনো তারা না পড়ে। যারাই বিদেশে কাজ করবেন এবং যারাই বিদেশে পাঠাবেন তাদের আরো যত্নবান হবেন।’’প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের কাজে যাতে ঠিকমত লাগে আমরা সেদিকে খেয়াল রাখছি উল্লেখ করে শেখ হাসিনা বলেন: ‘প্রবাসীরা যেনো অবৈধভাবে টাকা না পাঠায় সে ব্যবস্থাও করেছি। প্রবাসী কল্যাণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেছি। ঋণ নেয়া, ঋণ পরিশোধ, টাকা পাঠানো, আবার দেশে এসে সেই টাকা যেনো তারা ব্যবহার করতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যবস্থা করেছি।’নারী কর্মীদের উপর নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন: ‘নারীরা যাতে বিদেশে যেয়ে হয়রানির শিকার না হয় সে বিষয়ে পদক্ষেপ নিয়েছি। তারা যেনো উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারে; সেজন্য তাদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছি। কারণ সঠিক প্রশিক্ষণ না নিয়ে গেলে নানারকম নির্যাতনের শিকার হতে হয় তাদের।’‘‘অনেককে দেখেছি যখন বিদেশে যায় জামিজমা সব বিক্রি করে নিঃস্ব হয়। এমনটা যেনো না করতে হয় সেদিকেও লক্ষ্য রাখছি।’’এ সময় বিদেশে নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে যারা বিদেশে কাজ করছেন; তাদের প্রতিও আহবান জানান প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন