News71.com
 Bangladesh
 19 Dec 19, 11:30 AM
 125           
 0
 19 Dec 19, 11:30 AM

ফেনীর বিএনপি-জাসদ নেতারা যোগ দিলেন জাপাতে ।।

ফেনীর বিএনপি-জাসদ নেতারা যোগ দিলেন জাপাতে ।।

নিউজ ডেস্কঃ কর্মীদের নিয়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন ফেনীর আওয়ামী লীগ-বিএনপি ও জাসদ নেতারা। জাতীয় পার্টির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জাপার বনানী কার্যালয়ে পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তারা। যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন- ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ফেনী জেলা যুবদলের সাবেক নেতা মোহাম্মদ জহির উদ্দিন মজুমদার, ফেনী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক নূর আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের, জাসদ ছাত্রলীগ ছাগলনাইয়া উপজেলা শাখার সাবেক সভাপতি শওকত আলী, ফেনী ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল এবং ফেনী পৌরসভা আওয়ামী লীগের আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ও ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, সংসদ সদস্য নাজমা আক্তার, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন