News71.com
 Bangladesh
 19 Dec 19, 10:42 AM
 91           
 0
 19 Dec 19, 10:42 AM

চীনা নাগরিক খুনের ঘটনায় গ্রেফতার ২ ।।

চীনা নাগরিক খুনের ঘটনায় গ্রেফতার ২ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে চীনা নাগরিক খুন করে মাটিচাপা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, চীনা নাগরিককে খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চীনা নাগরিকের চুরি যাওয়া টাকা, মোবাইল এবং হত্যায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। গত ১১ ডিসেম্বর বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর ভবনের পেছনে মাটিচাপা অবস্থায় জে জিয়াং ফি নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন