
নিউজ ডেস্কঃ সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা সংশোধনপূর্বক নাম বাতিল ও প্রত্যাহার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। একই সঙ্গে যে তথ্যের ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়েছে তার অনুলিপি সরবরাহের জন্যও আবেদেন করেছেন তিনি। বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ চেম্বারে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।