News71.com
 Bangladesh
 18 Dec 19, 01:19 PM
 273           
 0
 18 Dec 19, 01:19 PM

সম্পাদক পদ নিয়ে সভাপতির বক্তব্যই শেষ কথা ।। ওবায়দুল কাদের

সম্পাদক পদ নিয়ে সভাপতির বক্তব্যই শেষ কথা ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ দলের বিভিন্ন পদে রদবদল হওয়ার সম্ভাবনা থাকলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের বহাল থাকতে পারেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তবে সবটাই নির্ভর করছে দলীয় প্রধানের ওপর। এদিকে দলের সভাপতি চাইলে আবারও দায়িত্ব পালন করতে চান ওবায়দুল কাদের। ২১তম জাতীয় সম্মেলনে অপরিবর্তিত থাকছে একমাত্র আওয়ামী লীগ সভাপতির পদ। বাকি পদে আসতে পারে রদবদল। কেন্দ্রীয় কমিটিতে প্রবীণের পাশাপাশি স্থান পাবেন নবীনরাও। দলের ২০তম জাতীয় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ওবায়দুল কাদের। গত ৩ বছর ধরে দল পরিচালনা করছেন তিনি। তবে এ বছরের মার্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার এ পদে থাকা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। প্রশ্ন আসে কে হবেন দলের পরবর্তী সাধারণ সম্পাদক। তবে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর পুরোপুরি সুস্থ হয়ে আবারও দলীয় কাজে তৎপর হন ওবায়দুল কাদের। দলের শীর্ষ নেতারা বলছেন, এবারও সাধারণ সম্পাদক পদে বহাল থাকতে পারেন তিনি। কাদের বলেন, আওয়ামী লীগের ব্যাপারটা আবার সড়কের বিষয়টা দুটোই আমার একার পক্ষে করা সম্ভব না। এটা আমার কোনো অসুবিধা নাই। আমাদের অভিভাবক পার্টি সভাপতি, তিনি আমার সরকারের পারফরম্যান্স জানেন, দলের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি আমার পারফর্মেন্স জানেন। তিনি যেই সিদ্ধান্ত নেবেন সেটাই আমি পালন করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন