News71.com
 Bangladesh
 18 Dec 19, 11:24 AM
 82           
 0
 18 Dec 19, 11:24 AM

পাকিস্তান থেকে এগিয়ে থাকবোই ।। প্রধানমন্ত্রী

পাকিস্তান থেকে এগিয়ে থাকবোই ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের মতো এত বড় সংগঠন হওয়া সত্ত্বেও কেন বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর লাশের পাশে কেউ ছিলেন না? এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আক্ষেপ করে বলেন, হত্যার পরিকল্পনা বিষয়েও কিছু জানতে পারেনি দল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, সবক্ষেত্রে যেকোনো মূল্যে পাকিস্তান থেকে আমরা এগিয়ে থাকবোই। বাঙালীর মুক্তির দিন, মাথা তুলে দাঁড়ানোর দিন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ছিল আওয়ামী লীগের দলীয় আয়োজন। প্রধান অতিথি হিসেবে এ সভায় যোগ দিয়ে সমগ্র বাঙালি জাতিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। ভাষা আন্দোলন, ৬ দফাসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতির জনক অসহযোগ আন্দোলন থেকে বাঙালীকে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে গেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ৭৫ পরবর্তী রাজনীতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ওই লাশ কেন ৩২ নম্বরে পড়ে থাকল সেই উত্তর এখনও আমি পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে, কেউ সাহস করে এগিয়ে আসতে পারল না? বাংলার সাধারণ মানুষ তো বঙ্গবন্ধুর সঙ্গে ছিল। হয়তো এই ব্যর্থতার খেসারতই জাতিকে দিতে হয়েছে। কারণ জাতির পিতাকে হত্যার পর বারবার ক্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন