News71.com
 Bangladesh
 18 Dec 19, 11:22 AM
 59           
 0
 18 Dec 19, 11:22 AM

পুরনোদের কাঁদেই গোলাপগঞ্জ আ’লীগের নেতৃত্ব ।।

পুরনোদের কাঁদেই গোলাপগঞ্জ আ’লীগের নেতৃত্ব ।।

নিউজ ডেস্কঃ পনেরো বছর পরও অপরিবর্তিত থেকে গেছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্বাচনী এলাকা সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীকে সভাপতি ও রফিক আহমদকে সাধারণ সম্পাদক পদে তিন বছরের জন্য মনোনীত করা হয়েছে। সম্মেলনের দীর্ঘ একমাস পর ঝুলে থাকা এ কমিটি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান অনুমোদন করেন। সংশ্লিষ্টরা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে স্বল্প সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে হস্তান্তর করার কথা। গত ১৩ নভেম্বর গোলাপগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কিন্তু কাউন্সিলরদের মতের বিরুদ্ধে গিয়ে সাধারণ সম্পাদক পদে স্থানীয় সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পছন্দের লোক চাপিয়ে দেওয়ার অভিযোগ ছিল নেতাকর্মীর। ওইদিন দ্বিতীয় অধিবেশনে এ ইস্যুতে বিশৃঙ্খলা শুরু হয়। নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেন। পরে কমিটি ঘোষণা না করেই কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন।এ উপজেলার নেতৃত্ব নির্ধারণের বিষয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করা হয়। অবশেষে সব বিতর্ক এড়াতে পুরনোদের কাঁদেই নেতৃত্ব তুলে দিয়েছে জেলা আওয়ামী লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন