News71.com
 Bangladesh
 18 Dec 19, 11:09 AM
 66           
 0
 18 Dec 19, 11:09 AM

২৮-৩০ ডিসেম্বর ১১ ইউপিতে মোটরসাইকেল চলাচল বন্ধ ।।

২৮-৩০ ডিসেম্বর ১১ ইউপিতে মোটরসাইকেল চলাচল বন্ধ ।।

নিউজ ডেস্কঃ আগামী ৩০ ডিসেম্বর (সোমবার) দেশের ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভোটগ্রহণ এলাকায় ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ; ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদে ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচন ‍অনুষ্ঠিত হবে। এছাড়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি, রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিকাল, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ও যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণও করবে ইসি। নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত পত্রে এরইমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে ওইসব নির্বাচনী এলাকায় কতিপয় যান চলাচল বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে- নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দুই দিন আগে থেকে ভোটগ্রহণের (৩০ ডিসেম্বর) দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে বেবি ট্যাক্সি/অটোরিকশা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক ও ট্যাম্পো চলাচল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন