
নিউজ ডেস্কঃ পরিবেশের জন্য হুমকির কারণ হয় এমন কোন ধরনের ব্যবসা ঢাকা শহরে করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পরিবেশ দূষণ নিয়ে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এই কথা বলেন তিনি। আইন না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন তিনি।মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা আজকে এই পরিবেশ নিয়ে ছিনিমিনি খেলছে, নিজের ব্যবসার খাতিরে যারা ভবিষ্যৎ প্রজন্মকে ভুলে যাচ্ছে, সেই ধরণের ব্যবসা যারা করছে তাদেরকে আমি বলতে চাই, ভালোবাসার দিন শেষ, বক্তব্য দেয়ার দিন শেষ, এখন শুধুই জরিমানা, যারা রাস্তার মধ্যে এই ধরণের ব্যবসা করবে। তিনি বলেন, আমরা সিটিতে এমন কোন ধরনের ব্যবসা করতে দেবো না, যে ব্যবসার কারণে পরিবেশ হুমকি মুখে পড়ে।