News71.com
 Bangladesh
 17 Dec 19, 07:02 PM
 488           
 0
 17 Dec 19, 07:02 PM

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মে.জে. জয়নুল আবেদীন আর নেই ।।

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মে.জে. জয়নুল আবেদীন আর নেই ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫ টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন। মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের বড়ভাই ইসমাইল মানিক জানান, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে। এদিকে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যু গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন