News71.com
 Bangladesh
 17 Dec 19, 06:52 PM
 194           
 0
 17 Dec 19, 06:52 PM

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন ।।

হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গঠন ।।

নিউজ ডেস্কঃ ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। সু্প্রিম কোর্টের ওয়েসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম রিট বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর রিট (দুদক আইন, মানি লন্ডারিং আইন সংক্রান্ত ফৌজদারি ও রিট মোশনসহ) বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি কে এম কামরুল কাদের একক বেঞ্চে দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মনিরুজ্জামান দেওয়ানি বিষয়ে শুনানি গ্রহণ করবেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী একক বেঞ্চে দেওয়ানি শুনানি গ্রহণ করবেন। বিচারপতি মো. সেলিম একক বেঞ্চে ফৌজদারি বিষয়ে শুনানি গ্রহণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন