
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠান করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। স্থানীয় সময় রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুর হোটেল ডাইনেস্টির বলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল। সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম সোহেল ও মো. রাজীব আহমেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মো. জহিরুল ইসলাম। জাতীয় সংগীত ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে শহীদের স্মরণে দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা মো.সাইদুর রহমান সরকার। সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সহ সভাপতি দাতো আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ কামরুজ্জামান কামাল, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বি এম বাবুল হাসান,মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা, কুয়ালালামপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলিল ফরাজী, যুবলীগ নেতা আল আমিন ডলার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহাগ সরকার, আম্পাং শাখা আওয়ামী লীগের সভাপতি মো. আলী আকবর, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহআলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ডব্লিও, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির, মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইচ জুয়েল, মুক্তিযুদ্ধ মঞ্চ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রোহান আহমদ শামিম।