
নিউজ ডেস্কঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার চোরাপাড়া এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই উপজেলার জাকির হোসেন (২৬) এবং চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার রনি (২৪)। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান জানান, গোপন সংবাদ পেয়ে ভোরে চোরাপাড়া এলাকা থেকে মাদকবিক্রেতা জাকির ও রনিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৮০০ পিস ইয়াবা। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।