News71.com
 Bangladesh
 17 Dec 19, 06:45 PM
 113           
 0
 17 Dec 19, 06:45 PM

আ. লীগের সহযোগী সংগঠনের নেতারাও ডেলিগেট হবেন ।। মেয়র আ জ ম নাছির উদ্দীন

আ. লীগের সহযোগী সংগঠনের নেতারাও ডেলিগেট হবেন ।।  মেয়র আ জ ম নাছির উদ্দীন

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আসন্ন কেন্দ্রীয় কাউন্সিলে আওয়ামী লীগ নেতারা ছাড়াও সহযোগী সংগঠনের নেতাদের ডেলিগেট করা হবে বলে ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর স্মরণসভায় এসব তথ্য জানান তিনি। মেয়র আ জ ম নাছির বলেন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে যারা আছেন সবাই কাউন্সিলর হবেন। থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ কাউন্সিলর হবেন।মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্যরাও কাউন্সিলর হবেন। তিনি বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমোদন সাপেক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কবৃন্দরা কাউন্সিলর হবেন। এ তালিকা শিঘ্রই কেন্দ্রে পাঠাবো।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সভায় উপস্থিত হন এবিএম মহিউদ্দীন চৌধুরীর সন্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন